News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী সকাশে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, সাক্ষাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও
Image

প্রধানমন্ত্রী সকাশে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, সাক্ষাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।

দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার পর প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “রাষ্ট্রপতি পদে তাঁর মনোনয়ন সমগ্র ভারত জুড়ে সমাজের সর্বস্তরের মানুষের দ্বারা প্রশংসিত হয়েছে। তৃণমূল স্তরের সমস্যা সম্পর্কে তাঁর জ্ঞান ও ভারতের উন্নয়নের বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি অসামান্য।”
প্রধানমন্ত্রী ছাড়াও এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন, “এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুজির সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। রাষ্ট্রপতি পদে তাঁর নাম ঘোষণায় আদিবাসী সমাজ খুবই গর্বিত। তাঁর প্রশাসনিক ও সর্বজনীন অভিজ্ঞতা সমগ্র দেশের জন্য উপকৃত হবে, এ বিষয়ে আমি নিশ্চিত।”
প্রসঙ্গত, শুক্রবারই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন দ্রৌপদী মুর্মু।

Releated Posts

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার ২

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): যৌথ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ-সহ দুই ব্যক্তিকে…

ByByNews Desk Aug 12, 2026

‘ইচ্ছাকৃতভাবে অচলাবস্থা তৈরি করা হয়েছে, আগেই জবাব দিতে পারতেন’: শাহকে পাল্টা আক্রমণ বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০ জুলাই সংসদ অভিযান চলাকালীন আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের কথিত অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 12, 2026

সংসদে লাগাতার অচলাবস্থা বিরোধীদের ‘নৈরাজ্যবাদী মানসিকতা’ প্রকাশ করছে: বিজেপি সভাপতি নিতিন নবীন

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): সংসদের বাদল অধিবেশনে লাগাতার অচলাবস্থা তৈরি করার জন্য বিরোধীদের তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Aug 12, 2026

বিশ্বের ৬০ শতাংশের বেশি বন্য এশীয় হাতির বাস ভারতেই, গর্বের বিষয়: মোদি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): বিশ্ব হাতি দিবসে ভারতের পরিবেশগত ঐতিহ্যে হাতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top