News Flash

  • Home
  • বিদেশ
  • Myanmar :গৃহবন্দি নেত্রী সু কি-কে এবার জেলে পাঠাল মায়ানমারের সেনা সরকার
Image

Myanmar :গৃহবন্দি নেত্রী সু কি-কে এবার জেলে পাঠাল মায়ানমারের সেনা সরকার

নে-পি-দ্য, ২৩ জুন (হি.স.) : ছিলেন মায়ানমারের ক্ষমতাচ্যুত গৃহবন্দি নেত্রী অং সান সু কি-কে জেলে পাঠাল সেদেশের জুন্টা সরকার । বৃহস্পতিবার মায়ানমার সেনা তাঁকে জেলে ঢুকিয়েছে বলে সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতি জারি করা হয় । ওই বিবৃতিতে বলা হয়েছে, সু কিকে নে-পি-দ্যয়ের একটি জেলে রাখা হয়েছে। মায়ানমারে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে, তাদের জেলে রাখাই দস্তুর।

সু কির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে সে দেশের সেনাবাহিনী। কিছুদিন আগে সেনা আদালতে মামলার শুনানি চলে। যদিও সেই আদালতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। সু কি-য়ের তরফ থেকে তাঁর আইনজীবী কোনও সওয়াল করার সুযোগই পাননি। ফলে, রায় হয়েছে এক তরফা। সেনা আদালতের তরফ থেকে বলা হয়েছে, সু কি বা তাঁর আইনজীবী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। কথা বলতে পারবে না তাঁর পরিবারের কোনও সদস্য।

মায়ানমারের এই অসম সাহসী নেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও দুর্নীতি, করোনা বিধিভঙ্গ, টেলিযোগাযোগ আইন ভাঙার মতো একাধিক অভিযোগ তোলে সে দেশের সেনা। সেনা আদালত সু কিকে ১০ বছরের কারাবাসের সাজা দেয়। যে ঘটনা সব থেকে বেশি চটিয়েছে সেনাকে, তা হল রোহিঙ্গাদের হয়ে আন্তর্জাতিক আদালতে মামলা লড়ার। মায়ানমারের এই নেত্রীকে মুক্তি দিতে মায়ানমার সেনার ওপর চাপ দিচ্ছে আমেরিকা-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন।কিন্তু জুন্টা কোনও চাপের কাছেই নতি স্বীকার করতে নারাজ। অনেকে প্রায় নিশ্চিত, বড় ধরনের কোনও ঘটনা না ঘটলে বাকি জীবন বন্দিদশা অবস্থাতেই কাটাতে হবে তাঁকে।

Releated Posts

রামাল্লায় ভারত-ফিলিস্তিন উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণ, স্বাস্থ্য-শিক্ষায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনা

রামাল্লা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও ফিলিস্তিনের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত…

ByByNews Desk Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top