News Flash

  • Home
  • দিনের খবর
  • Pm Modi: বাণিজ্য ভবনের উদ্বোধন, প্রধানমন্ত্রী বললেন নাগরিক কেন্দ্রিক শাসনব্যবস্থায় এগিয়ে চলছে দেশ
Image

Pm Modi: বাণিজ্য ভবনের উদ্বোধন, প্রধানমন্ত্রী বললেন নাগরিক কেন্দ্রিক শাসনব্যবস্থায় এগিয়ে চলছে দেশ

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে অত্যাধুনিক বাণিজ্য ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে নিরয়াত পোর্টালের শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, বিগত ৮ বছরে নাগরিক কেন্দ্রিক শাসনব্যবস্থায় এগিয়ে চলছে নতুন ভারত। এই লক্ষ্যে আজ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আজ দেশের প্রথম শিল্পমন্ত্রী ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। স্বাধীন ভারতের দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তাঁর নীতি, তাঁর সিদ্ধান্ত, তাঁর সংকল্প, তাঁর সিদ্ধান্তের পরিপূর্ণতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ দেশ তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছে।

প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেছেন, সরকারের প্রকল্প যাতে বছরের পর বছর ঝুলে না থাকে, সময়মতো শেষ হয়, সরকারের পরিকল্পনা নিজস্ব লক্ষ্যে পৌঁছয়, তাতেই দেশের করদাতাদের সম্মান প্রদান করা হয়। এখন আমাদের কাছে পিএম গতিশক্তি জাতীয় মহাপরিকল্পনা আকারে একটি আধুনিক প্ল্যাটফর্ম রয়েছে।” নতুন বাণিজ্য ভবন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, বাণিজ্য ভবনটিও এই সময়ের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে আমাদের অর্জনের প্রতীক। আমার মনে আছে শিলান্যাসের সময় আমি বৈশ্বিক উদ্ভাবন সূচকের উদ্ভাবন ও সংস্কারের ওপর জোর দিয়েছিলাম। বর্তমানে আমরা গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ৪৬ তম স্থানে আছি এবং ক্রমাগত উন্নতি করছি।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, বিগত বছরে প্রতিকূলতা সত্ত্বেও দেশ সিদ্ধান্ত নিয়েছিল ৪০০ বিলিয়ন ডলার অর্থাৎ ৩০ লক্ষ কোটি টাকার পণ্য রফতানির সীমা অতিক্রম করতে হবে। কিন্তু আমরা এটিও অতিক্রম করেছি এবং ৪১৮ বিলিয়ন ডলার অর্থাৎ ৩১ লক্ষ কোটি টাকা রফতানির নতুন রেকর্ড তৈরি করেছি।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top