News Flash

Image

Biplab Deb :মাতাবাড়িতে পুজো দিলেন বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বৃহস্পতিবার সকালে মাতার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করেছেন তিনি৷ অম্বুবাচীর পুন্য তিথিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর আগমনকে কেন্দ্র করে মাতা বাড়িতে সকাল থেকেই অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ 

উল্লেখ্য, বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও নিরাপত্তা সহ কোন দিক দিয়েই কোন ধরনের ঘাটতি রাখা হয়নি৷ বৃহস্পতিবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গেলেও একই চিত্র পরিলক্ষিত হয়৷ উল্লেখ্য রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়৷ এদিন দলের নেতারা যখন ভোটগ্রহণকে কেন্দ্র করে চরম ব্যস্ত ঠিক সেই সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর মাতাবাড়ি পরিদর্শন খুবই তাৎপর্যপূর্ণ বলে অনেকেই মনে করছেন৷

Releated Posts

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top