News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Flood :বন্যা : অসমের স্কুলগুলিতে ২৫ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত গ্রীষ্মের বন্ধ, ঘোষণা শিক্ষামন্ত্ৰী পেগুর
Image

Flood :বন্যা : অসমের স্কুলগুলিতে ২৫ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত গ্রীষ্মের বন্ধ, ঘোষণা শিক্ষামন্ত্ৰী পেগুর

গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : অসমে বিধ্বংসী বন্যা পরিস্থিতির পরিপ্ৰেক্ষিতে রাজ্যের বিদ্যালয়গুলিতে আগামী ২৫ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত এক মাসের গ্রীষ্মের বন্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্ৰী ডা. রণোজ পেগু। বন্যার জন্যই গ্রীষ্মের বন্ধ পূর্ব নির্ধারিত দিন থেকে পাঁচদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে, জানান শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. পেগু বলেন, অবিরাম বৃষ্টির দরুন গত একমাসের মধ্যে দ্বিতীয় বন্যার কবলে পড়েছে অসমের ৩৫টি জেলা। গতকাল থেকে কোনও কোনও জেলা থেকে জল কমলেও নিম্ন অসমের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। এমতাবস্থায় অসংখ্য স্কুল হয় বন্যার জলের ওপর ভাসছে, নয়-তো ত্রাণশিবিরে পরিণত করা হয়েছে। তাই আগামী ২৫ জুন থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের বন্ধ ঘোষণা করেছে সরকার।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top