News Flash

  • Home
  • বিদেশ
  • দু’বার মৃদু ভূমিকম্পে কাঁপল নেপাল, তীব্রতা যথাক্রমে ৪.৯ ও ৪.১

দু’বার মৃদু ভূমিকম্পে কাঁপল নেপাল, তীব্রতা যথাক্রমে ৪.৯ ও ৪.১

কাঠমান্ডু, ২৩ জুন (হি.স.): হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের রাজধানী কাঠমান্ডু। বৃহস্পতিবার সকালে দু’বার মৃদু ভূমিকম্প অনুভূত হয় মধ্য নেপালে। প্রথমে ৪.৯ তীব্রতার ভূমিকম্পে অনুভূত হয় নেপালে, এরপর কয়েক ঘন্টার মধ্যেই ৪.১ তীব্রতার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল ৩.৫৬ মিনিট নাগাদ ৪.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নেপালের কাস্কি জেলা এবং আশেপাশের অঞ্চলে। কাস্কি জেলার মাছপুরছড়ে গ্রামীণ পৌরসভা-৭-এর ধামপুসে ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের কম্পন অনুভূত হয় বাগলুং, পার্বত, মায়াগদি ও তানাহুন জেলায়। কয়েক ঘন্টা পরে, ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র দ্বারা ৪.১ তীব্রতার আরেকটি মৃদু কম্পন রেকর্ড করা হয়েছিল, যার কেন্দ্র ছিল গোর্খা জেলার থুমিতে সকাল ৭.২২ মিনিট নাগাদ।

Releated Posts

নেপালে হিমলুং বেস ক্যাম্পে তুষারধস, মৃত অন্তত ৪, নিখোঁজ ১২

কাঠমান্ডু, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের পশ্চিমাঞ্চলীয় পার্বত্য জেলা মানাংয়ে মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্প এলাকায় তুষারধসে অন্তত চারজনের মৃত্যু…

ByByNews Desk Sep 28, 2026

বাংলাদেশে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৭ জনকে জেলে পাঠাল আদালত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযান ঘিরে উত্তেজনার মধ্যেই ঢাকার জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায়…

ByByNews Desk Sep 28, 2026

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top