News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Flood :আকাশপথে কাছাড়ের ভয়াবহ বন্যা দেখলেন মুখ্যমন্ত্ৰী, উদ্ধার ও ত্রাণ বণ্টন জোরদার করার নির্দেশ
Image

Flood :আকাশপথে কাছাড়ের ভয়াবহ বন্যা দেখলেন মুখ্যমন্ত্ৰী, উদ্ধার ও ত্রাণ বণ্টন জোরদার করার নির্দেশ

সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবার জন্য গুয়াহাটি থেকে আসছেন ইঞ্জিনিয়ার

শুক্রবার থেকে দৈনিক এক লক্ষ লিটার পানীয় জল, জানান হিমন্তবিশ্ব
বন্যার্তদের সুষ্ঠু পরিষেবা দিতে কাছাড়ে অতিরিক্ত দশজন অফিসার নিয়োগ

শিলচর (অসম), ২৩ জুন (হি.স.) : শিলচর শহর সহ কাছাড় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সচক্ষে দেখেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আজ বৃহস্পতিবার হেলিকপ্টারে চেপে আকাশপথে গোটা জেলার ভয়াবহ বন্যা ও ক্ষয়ক্ষতির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে মুখ্যমন্ত্ৰীর সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়, জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার রমণদীপ কৌর, ডিআইজি (সাউদার্ন রেঞ্জ)।

এর পর শিলচরে জেলাশাসকের কাৰ্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা। জেলা সদর শিলচর সহ গোটা জেলায় চলমান বন্যায় ক্ষয়ক্ষতি এবং প্ৰশাসন কর্তৃক গৃহীত ব্যবস্থা ইত্যাদি সম্পৰ্কে মুখ্যমন্ত্ৰী জেলাশাসক জল্লির কাছে জানতে চান। জবাবে গোটা পরিস্থিতি এবং ত্রাণ ও উদ্ধার সহ কী কী ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে তার বিস্তৃত বিবরণ মুখ্যমন্ত্ৰীর সামনে তুলে ধরেন জেলাশাসক কীর্তি জল্লি।

সব শুনে শিলচর শহরের বন্যা কবলিত প্রত্যেকটি ওয়াৰ্ডে উদ্ধার ও ত্রাণ বিতরণ অভিযান আরও তীব্ৰতর করে তুলতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী। শিশু-মহিলা সহ প্ৰতিটি বন্যার্ত যাতে উপযুক্ত সহায়তা লাভ করতে পারেন সে অনুযায়ী রোডম্যাপের বলে স্কিম তৈরি করতেও বলেছেন ড. শর্মা৷ ওই স্কিম বাস্তবায়নে স্থানীয় জনতার সাহায্য নিতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে জেলার সব আধিকারিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কাছাড় জেলায় যাতে কোনও ধরনের খাদ্য সংকট সৃষ্টি না হয় তা সুনিশ্চিত করতে হবে। এ বিষয়ে গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্ৰী আকাশপথে খাদ্য সরবরাহ করতে পদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে তিনি জানান, প্রশাসনিক শক্তি বৃদ্ধি করে উদ্ধার ও সাহায্য অভিযান যাতে সুষ্ঠুভাবে পরিচালিত করা যায় তার জন্য দশজন অফিসারকে কাছাড় জেলায় আসার নিৰ্দেশ দেওয়া হয়েছে৷ তাছাড়া শহরের প্ৰতিটি প্রান্তে যাতে বিদ্যুৎ পরিষেবা উপলব্ধ হয়, তার জন্য আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (এপিডিসিএল)-এর শীৰ্ষ আধিকারিকদের তাৎক্ষণিকভাবে যথোচিত পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্ৰী কড়া নির্দেশ দিয়েছেন।

প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্ৰী বলেন, জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে জেলা প্ৰশাসন সহ রাজ্য সরকার প্ৰয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করেছে। জনসাধারণ যাতে সর্বক্ষণ বিদ্যুৎ লাভ করতে পারেন সেজন্য গুয়াহাটি থেকে ইঞ্জিনিয়ার আনারও ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পানীয় জল সমস্যা লাঘব করতে সরকার আগামীকাল থেকে দৈনিক এক লক্ষ লিটার জল আনার ব্যবস্থা করবে, জানান মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী ড. শর্মার সঙ্গে আজকের বৈঠকে অন্যদের সঙ্গে ছিলেন পরিবহণ মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, দুই বিধায়ক দ্বীপায়ন চক্ৰবৰ্তী ও কৌশিক রাই, রাজস্ব ও দুৰ্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্ৰধানসচিব অবিনাশ যোগী, জেলাশাসক, ডিআইজি (সাউদার্ন রেঞ্জ), পুলিশ সুপার, এনডিআরএফ, এসডিআরএফ, এপিডিসিএল সহ জেলার সাধারণ ও পুলিশ প্ৰশাসনের পদস্থ আধিকারিকবর্গ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top