News Flash

  • Home
  • প্রধান খবর
  • পিলভিটে গাছে ধাক্কা পিকআপ ভ্যানের; মৃত্যু ১০ জন পুণ্যার্থীর, আহত ৫ জন
Image

পিলভিটে গাছে ধাক্কা পিকআপ ভ্যানের; মৃত্যু ১০ জন পুণ্যার্থীর, আহত ৫ জন

পিলভিট, ২৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের পিলভিট জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি পিকআপ গাড়ি। ১৭ জন পুণ্যার্থীকে নিয়ে হরিদ্বার থেকে ফিরছিল গাড়িটি, গাছে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ১০ জনের এবং ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৪.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পিলভিট জেলার গজরাউলা এলাকায়।

পিলভিটের জেলাশাসক পুলকিত খারে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৪.৩০ মিনিট নাগাদ হরিদ্বার থেকে আসা একটি পিকআপ গাড়ি গাছে ধাক্কা মারে, ওই গাড়িতে ১৭ জন ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। ৭ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ৫ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ও দু”জনকে আশঙ্কাজনক অবস্থায় বরেলির হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top