News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিবাহিত মহিলার সাথে বিয়ের জন্য চাপ, অপমনে আত্মঘাতী যুবক
Image

বিবাহিত মহিলার সাথে বিয়ের জন্য চাপ, অপমনে আত্মঘাতী যুবক

আগরতলা, ২২ জুন : স্থানীয় মহিলার সঙ্গে দাঁড়িয়ে কথা বলার জন্য তীব্র অপমান সহ্য করতে হয় লিটন দাস নামে এক যুবককে।  তারপরই সোমবার নিজ ঘর থেকে লিটনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে কি অপমানের বসেই আত্মহত্যা? নাকি অন্য কিছু। ধোঁয়াশা এলাকাজুড়ে।।

ঘটনার বিবরণে জানা গেছে, বিশালগড় নমপাড়া এলাকার বাসিন্দা লিটন দাস বিবাহিত মহিলার সঙ্গে চাম্পামুরা ক্লাব সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক তখনই এলাকার কিছু অতি উৎসাহী জনগণ তাদের ওপর চড়াও হয়। অভিযোগ, জীবন নম, মরন নম, কাজল দত্ত, উত্তম দাস সহ এলাকার বেশ কয়েকজন মানুষ লিটন দাসের ওপর চাপ সৃষ্টি করে যে ওই মহিলাকে তার বিয়ে করতে হবে। কিন্তু বিবাহিত মহিলাকে বিয়ে করতে আপত্তি জানান লিটন। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় লিটনের পরিবারের সদস্যদের। ঘটনাস্থলে লিটনের পরিবার গেলে সেখানে প্রত্যেককে আটকে রাখা হয়। তাদের থেকে টাকা ও চাওয়া হয়েছে বলে অভিযোগ।

লিটনের পরিবার ঘটনাস্থলে তাদেরকে ৮ হাজার টাকা দিয়ে কোনক্রমে সেখান থেকে ছুটে আসে। তবে পরবর্তী সময়ে আরো এক লক্ষ টাকা তাদেরকে দেওয়ার জন্য বলে এলাকাবাসীরা। তা না হলে লিটনকে আরো অপদস্থ হতে হবে বলে জানায় অতি উৎসাহী জনগণেরা। এদিনই রাগে অভিমানে লিটন দাস বাড়ি চলে আসে। এদিকে সোমবার সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। লিটনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top