News Flash

  • Home
  • প্রধান খবর
  • Draupadi Murmu: গন্তব্য রাইসিনা হিলস, ২৪ জুন মনোনয়ন জমা দেবেন এনডিএ জোটের পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু
Image

Draupadi Murmu: গন্তব্য রাইসিনা হিলস, ২৪ জুন মনোনয়ন জমা দেবেন এনডিএ জোটের পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): শিক্ষিকা থেকে মন্ত্রী, পরে রাজ্যপালও হয়েছেন। এবার এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। আগামী ২৪ জুন, শুক্রবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার একটি বৈঠকের পর তাঁর নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ওডিশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে ১৯৫৮ সালে এক সাঁওতাল পরিবারে জন্ম দ্রৌপদীর। রাজনীতিতে আসার আগে তিনি একটি স্কুলে শিক্ষিকার কাজ করতেন। বিজেপির হয়ে দাঁড়িয়ে ১৯৯৭ সালে ওডিশার রায়রংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হন তিনি।

দ্রৌপদী বিজেপির তফসিলি উপজাতি মোর্চার ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। তাঁর রাজনৈতিক পথ ছিল মসৃণ। ২০০০ এবং ২০০৪ সালে বিধানসভা নির্বাচনে জিতে তিনি নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি-বিজেপি সরকারে মন্ত্রী হন। প্রথম দফায় তিনি সরকারের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন। পরে তিনি পরিবহণ, পশুপালন, মৎস্য দফতরও সামলান। ২০০৭ সালে ওডিশার সেরা বিধায়ক হিসাবে ‘নীলকণ্ঠ পুরস্কার’ পান দ্রৌপদী। ২০১৫ সালে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। এ বার তাঁর গন্তব্য রাইসিনা হিল। রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্‌হাকে হারালে দ্রৌপদীই হবেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top