News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Justice Rashmin Manharbhai Chhaya: বৃহস্পতিবার গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন জাস্টিস রাশমিন মানহারভাই ছায়া
Image

Justice Rashmin Manharbhai Chhaya: বৃহস্পতিবার গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন জাস্টিস রাশমিন মানহারভাই ছায়া

গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুন) গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন জাস্টিস রাশমিন মানহারভাই ছায়া। এদিন রাজভবনের দরবার হল-এ সকাল ৯:৩০টায় রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি পদে জাস্টিস রাশমিন মানহারভাই ছায়াকে শপথবাক্য পাঠ করাবেন। জাস্টিস ছায়া গুজরাট হাইকোর্টের বিচারপতি ছিলেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৯ মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুধাংশু ধুলিয়া শপথ নিয়েছেন। জাস্টিস ধুলিয়া পদোন্নতি পেয়ে সুপ্রিমকোর্টে বদলি হওয়ায় সিনিয়রমোস্ট পুইনি জজ নংমেইকাপাম কোটিশ্বর সিংকে ৮ মে (২০২২) গুয়াহাটি উচ্চ আদালতের অ্যাকটিং চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

Releated Posts

সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে উপনির্বাচনের আসন জিতেছিল বিরোধীরা: মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী

শিলং, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন শিলং লোকসভা উপনির্বাচনের প্রচারে বিরোধী দল ভয়েস অব দ্য পিপল পার্টি (ভিপিপি)-র বিরুদ্ধে…

ByByNews Desk Sep 29, 2026

অসমের কৃষিক্ষেত থেকে লে’জের প্যাকেট: ৭৭৮ কোটি টাকার বিনিয়োগে কর্মসংস্থানের বার্তা হিমন্তের

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে ৭৭৮ কোটি টাকার বিনিয়োগের প্রসঙ্গ…

ByByNews Desk Sep 29, 2026

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top