News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Behalabari: বেহালাবাড়ীতে পুকুরের পাড় ভেঙ্গে জলের স্ত্রোতে ভূপাতিত কয়েকটি মাটির ঘর
Image

Behalabari: বেহালাবাড়ীতে পুকুরের পাড় ভেঙ্গে জলের স্ত্রোতে ভূপাতিত কয়েকটি মাটির ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ পুকুরের পাড় ভেঙে গিয়ে এলাকা প্লাবিত হয়ে ভূপাতিত হয় কয়েকটি মাটির ঘর৷ ঘটনা মঙ্গলবার খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের পূর্ব বেহালাবাড়ী এ ডি সি ভিলেজের পুরান সুখিয়াবাড়ীতে৷ জানা যায়, পাড়ার জনৈক সোনাচরণ দেববর্মা সম্প্রতি তার বাড়ীর পাশের নিজস্ব টিলাজমিতে মাটি কেটে একটি নতুন পুকুর খনন করেন৷ 

প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কানি পরিমাণ জায়গা জুড়ে এই নতুন পুকুরটি খনন করেন জমির মালিক৷ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পুকুরের পাড় দুদিক দিয়ে ভেঙে যায়৷ মঙ্গলবার পুকুরের পাড় ভেঙে গিয়ে প্রবল বেগে জলের তোড়ে টিলার নীচের সাতটি বাড়ীর মাটির দেওয়াল ঘেরা বসতঘর ভূপাতিত হয়৷ ফলে সংশ্লিষ্ট পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে৷ তুলাশিখর ব্লকের বি ডি ও মানস ভট্টাচার্য ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন বলে খবর পাওয়া গেছে৷ বি ডি ও ক্ষতিগ্রস্ত পরিবার গুলো সদ্যদের আপাতত অন্য জায়গায় রাখার জন্য বন্দোবস্ত করেন৷

Releated Posts

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top