News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attempt To kill :স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা, স্বামীকে গণধোলাই
Image

Attempt To kill :স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা, স্বামীকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷  নেশাগ্রস্ত যুবকের তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী৷ প্রতি রাতেই মদমত্ত অবস্থায় স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠলো সুমন মালাকার নামে এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনা কদমতলা থানাধীন প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে৷ 

মাতাল যুবক সুমন মালাকারের স্ত্রী কনিকা মালাকার জানান প্রতি রাতেই নেশাগ্রস্ত অবস্থায় পেশায় টুকটুক চালক সুমন মালাকার বাড়িতে এসে কারণে-অকারণে স্ত্রীকে বেধড়ক মারপিট করতো৷ কিন্তু দিনের পর দিন এভাবে মুখ বুঝে সহ্য করতে করতে গতকাল অর্থাৎ সোমবার রাতে মারধর চরম আকার ধারণ করে৷ নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে প্রথমে তাকে চরম মারধর তারপর গামছা দিয়ে হাত পা বেঁধে ফাঁসিতে ঝুলাতে চাইলে স্ত্রী কনিকা মালাকার চিৎকার চেঁচামেচি করতেই আশপাশের লোকজনরা জড়ো হওয়ায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায়৷ খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে গিয়ে নেশাগ্রস্ত যুবক সুমনকে পাকড়াও করে গণধোলাই দেয়া হয়৷ স্ত্রীর বক্তব্য অনুসারে সে তার স্বামীর কঠোর আইনী সাজা চেয়েছে৷ এদিকে সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়৷ এ বিষয়ে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত জারি রেখেছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top