News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা অপহরণ কান্ডে পুণে থেকে ধৃত যুবক, উদ্ধার অপহৃতা
Image

নাবালিকা অপহরণ কান্ডে পুণে থেকে ধৃত যুবক, উদ্ধার অপহৃতা

আগরতলা, ২১ জুন : নাবালিকা অপহরণ কাণ্ডে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম নূর হুসেন। তিনি অসমের তেজপুর এলাকার বাসিন্দা। কর্মসূত্রে ওই যুবক পুনেতে থাকেন। মোবাইলের মাধ্যমে উদয়পুর কিল্লা এলাকার ১৬ বছরের এক নাবালিকার সাথে তার পরিচয় হয় বলে খবর। গত ১৪ জুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি ওই নাবালিকা। এরপরেই মেয়ের বাবা কিল্লা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। নাবালিকা মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে  অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করে মেয়ের বাবা।

সেই অভিযোগ পেয়ে আর কে পুর থানার পুলিশের একটি টিম রওনা দেয় ১৭ জুন পুনের উদ্দেশ্যে। সেখান থেকেই অভিযুক্ত নূর হুসেন সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে আজকে আর কে পুর থানায় নিয়ে এসেছে। ঘটনা সম্পর্কে বলতে গিয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ জানিয়েছেন, অভিযুক্তের মোবাইল ফোন ট্রেকিং-র মাধ্যমে তাদেরকে আটক করেছে পুলিশ। ধৃত নূর হোসেনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পরবর্তী সময়ে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top