News Flash

  • Home
  • খেলা
  • মানবতার জন্য যোগা” আন্তর্জাতীক যোগা দিবসে প্রত্যেকের আহ্বান
Image

মানবতার জন্য যোগা” আন্তর্জাতীক যোগা দিবসে প্রত্যেকের আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।। ‘‌মানবতার জন্য যোগা’‌-এই থিম কে সামনে রেখে মঙ্গলবার গোটা বিশ্বে পালিত হলো অষ্টম আন্তর্জাতীক যোগা দিবস। গোটা দেশের সাথে রাজ্যেও এদিন আন্তর্জাতীক যোগা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে পশ্চিম জেলার জিরানিয়ার বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাজ্য সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দফতরের উদ্যোগে এক যোগা প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কৈলাস বিজয়বর্গীয় রাজ্যের ক্রীড়া, যুব কল্যাণ, তথ্য ও সংস্কৃতি দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার প্রমূখ। এদিন প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ কৈলাস বিজয়বর্গীয়, পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার প্রমুখ। অনুষ্ঠান সূচনার পর শুরু হয় যোগা প্রদর্শনী। এতে অংশগ্রহণ করেন জিরানিয়া মহাকুমার বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রী, রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ কৈলাস বিজয়বর্গীয় সহ অন্যান্যরা।এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ কৈলাস বিজয়বর্গীয়। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করার জন্য উপদেশ দেন।অনুষ্ঠানে জিরানিয়া মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যোগা প্রদর্শন করে। সাংসদ কৈলাস বিজয়বর্গীয় এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী যোগা প্রদর্শনীতে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন। মন্ত্রী এবং সাংসদকে কাছে পেয়ে খুশি অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীরা।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top