News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yashwant Sinha: বৃহত্তর জাতীয় স্বার্থে বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে : যশবন্ত সিনহা
Image

Yashwant Sinha: বৃহত্তর জাতীয় স্বার্থে বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে : যশবন্ত সিনহা

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): বৃহত্তর জাতীয় স্বার্থে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। এমনই টুইট করে জল্পনা বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি যশবন্ত সিনহা। যশবন্তের এই টুইটের পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তাহলে কী যশবন্ত সিনহা বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী?

মঙ্গলবার সকালে টুইট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন যশবন্ত সিনহা। টুইটে তিনি জানান, বৃহত্তর জাতীয় স্বার্থে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। টুইট বার্তায় যশবন্ত সিনহা লেখেন, তৃণমূলে মমতাজি আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এখন একটা সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত যে সে পদক্ষেপটি অনুমোদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top