News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যান দুর্ঘটনায় নিহত যুবক, কালভার্টের নীচে উদ্ধার মৃতদেহ
Image

যান দুর্ঘটনায় নিহত যুবক, কালভার্টের নীচে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ২১ জুন (হি. স.) : সাতসকালে আবারো যান দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরতাজা যুবক। নিহত যুবকের নাম নাম  ইকবাল হোসেন। তিনি সোনামুড়া কাঠালিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সাত  সকালে দূর্ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানাধীন  গর্জনিয়া বিএসএফ ক্যাম্পের সামনে। নিহত ইকবাল হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। অন্যান্য দিনের মতো কাঠালিয়া থেকে মাছ নিয়ে বিলোনিয়া এক নং টিলা বাজারে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে বাইক সহ পড়ে যান কালভার্টের নিচে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনীর কর্মীরা। কালভার্টের নীচে থেকে মৃতদেহ উদ্ধার করে বিলোনিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ইকবাল হোসেনকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top