News Flash

  • Home
  • দেশ
  • Encounter: কাশ্মীরের দুই জেলায় পৃথক এনকাউন্টার, নিকেশ দু’জন সন্ত্রাসবাদী
Image

Encounter: কাশ্মীরের দুই জেলায় পৃথক এনকাউন্টার, নিকেশ দু’জন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২১ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের দুই জেলায় পৃথক দুই এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরের তুলিবাল এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক জঙ্গি। অপরদিকে, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার তুজ্জান এলাকায় এক জঙ্গিকে খতম করেছে বাহিনী।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি টের পাওয়ার পর মঙ্গলবার ভোররাতে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরের তুলিবাল এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। গুলির লড়াই শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিকেশ হয় এক জঙ্গি। ওই এলাকায় চলছে গুলির লড়াই। অপরদিকে, পুলওয়ামা জেলার তুজ্জান এলাকাতেও মঙ্গলবার ভোররাতে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। সেখানেও এক জঙ্গি নিকেশ হয়েছে। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top