News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake: ৪.৩ তীব্রতার ভূমিকম্প আন্দামানে, কম্পন আতঙ্ক সমগ্র দ্বীপপুঞ্জে
Image

Earthquake: ৪.৩ তীব্রতার ভূমিকম্প আন্দামানে, কম্পন আতঙ্ক সমগ্র দ্বীপপুঞ্জে

পোর্টব্লেয়ার, ২১ জুন (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। মঙ্গলবার সকাল ৭.১৫ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান দ্বীপপুঞ্জে। পোর্টব্লেয়ার থেকে ১৮৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, দিগলিপুর থেকে ৩৫২ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং ক্যাম্পবেল বে থেকে ৪৫২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম ছিল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭.১৫ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় লিটল আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে, ১০.৩৯ অক্ষাংশ এবং ৯১.৬১ দ্রাঘিমাংশ। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top