News Flash

  • Home
  • খেলা
  • Chess Olympiad:দাবা অলিম্পিয়াডে ঐতিহাসিক মশাল রিলের সূচনা, মোদী বললেন এই খেলা আবেগ হয়ে উঠেছে
Image

Chess Olympiad:দাবা অলিম্পিয়াডে ঐতিহাসিক মশাল রিলের সূচনা, মোদী বললেন এই খেলা আবেগ হয়ে উঠেছে

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বিকেলে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৪৪ তম দাবা অলিম্পিয়াডে ঐতিহাসিক মশাল রিলের সূচনা করেছেন।

এই বছর প্রথমবারের জন্য আন্তর্জাতিক দাবা কর্তৃপক্ষ, ফিদে, অলিম্পিকের ঐতিহ্যের অংশ হিসেবে দাবা অলিম্পিয়াড মশাল রিলে তৈরি করেছে এবং ভারতে প্রথমবার তা অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহাসিক মশাল রিলের সূচনা করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “দাবা অলিম্পিয়াড গেমসের প্রথম টর্চ রিলে ভারত থেকে শুরু হচ্ছে। এই বছর প্রথমবারের মত দাবা অলিম্পিয়াড গেমসও আয়োজন করতে যাচ্ছে ভারত। আমরা গর্বিত যে একটি খেলা, নিজস্ব জন্মস্থান ছেড়ে সমগ্র বিশ্বে ছাপ রেখে গিয়েছে, অনেক দেশের জন্য একটি আবেগ হয়ে উঠেছে।”
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে কয়েক শতাব্দী আগে এই খেলার মশাল চতুরঙ্গ রূপে গোটা বিশ্বে গিয়েছিল। আজ দাবার প্রথম অলিম্পিয়াড মশালও বের হচ্ছে ভারত থেকে। ভারত যখন স্বাধীনতার ৭৫ তম বছর অমৃত মহোৎসব উদযাপন করছে, তখন এই দাবা অলিম্পিয়াড মশালটি দেশের ৭৫টি শহরেও যাবে৷
এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ৪৪ তম দাবা অলিম্পিয়াডে, ১৮৮টি দেশের ২ হাজারের বেশি খেলোয়াড় অংশগ্রহণ করবেন। এখনও পর্যন্ত দাবা অলিম্পিয়াডে কোনও মশাল রিলে হয়নি, কিন্তু ফিদে (আন্তর্জাতিক দাবা ফেডারেশন) ভারত থেকে প্রথমবার মশাল রিলে করার সিদ্ধান্ত নিয়েছে।”

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top