News Flash

Image

Flood :শিলচর শহরে জলপ্লাবণ, বন্যার্তদের উদ্ধারে নেমেছে সেনা ও এনডিআরএফ

শিলচর (অসম), ২০ জুন (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচর শহরে বন্যার তাণ্ডব শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে বিলপার, পাবলিক স্কুল রোড, শ্যামানন্দ আশ্রমরোড, রাঙিরখাড়ি-সোনাইরোড প্রভৃতি এলাকায় জলবন্দিদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী ও এনডিআরএফ। মোটর বোট নিয়ে দুই বাহিনীর জওয়ানরা বন্যার জলে আবদ্ধদের উদ্ধার করছেন।

এদিকে শিলচর শহর সহ জেলার সব বিবাহ ভবন, কমিউনিটি হল, সরকারি ও বেসরকারি স্কুল ইত্যাদিকে ত্রাণশিবির বলে ঘোষণা করেছেন জেলাশাসক কীর্তি জল্লি। বন্যাক্রান্তদের যে কোনও ধরনের সহায়তায় টোল-ফ্রি নম্বর ১০৭৭ জারি করেছে জেলা প্রশাসন। এছাড়া চালু করা হয়েছে লাইফবোটের জন্য ৯৫০৮৫০৫২২৯, রিলিফের জন্য ৯৪০১৬২৪১৪১ এবং জেলা দুর্যোগ মোকাবিলা দফতরের (০৩৮৪২) ২৩৯২৪৯/২৩৪০০৫ নম্বর।

এমনিতেই গত চারদিন ধরে শিলচরের মালুগ্রাম, ইটখলা, সোনাইরোড সহ জেলার বিভিন্ন শহর ও গ্রামাঞ্চল বন্যার জলে প্লাবিত হচ্ছিল। আজ সোমবার সকাল থেকে শিলচরের নতুন নতুন এলাকায় হু হু করে জল ঢুকতে শুরু করে। শিলচর শহরের প্রাণকেন্দ্র বিলপার, শ্যামানন্দ আশ্রমরোড, পাবলিক স্কুল রোড, চামড়া গুদাম, ফাটকবাজার ও সোনাইরোড এলাকায় চার থেকে ছয় ফুট উঁচু দিয়ে জল বইছে। অধিকাংশ বাজার, দোকানপাট জলের ওপর ভাসছে। বাজারে ক্রেতা-বিক্রেতা নেই। খাদ্যদ্রব্য আকাল। আকাশছোঁয়া খাদ্যসামগ্রী।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top