News Flash

  • Home
  • দিনের খবর
  • Heavy Rain : কলকাতায় ভারী বৃষ্টি এখনই নয়, দক্ষিণবঙ্গের কিছু জেলায় মাঝারি বর্ষণের সম্ভাবনা
Image

Heavy Rain : কলকাতায় ভারী বৃষ্টি এখনই নয়, দক্ষিণবঙ্গের কিছু জেলায় মাঝারি বর্ষণের সম্ভাবনা

কলকাতা, ১৯ জুন (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বর্ষা প্রবেশ করলেও, তিলোত্তমায় এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মহানগরীতে আপাতত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ২০ জুনের (সোমবার) আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম জেলায় বর্ষা ঢুকেছে। পূর্ব মেদিনীপুরের একাংশেও বর্ষা প্রবেশ করেছে। মুর্শিদাবাদেও বর্ষার আগমন হয়েছে। তবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এখনও বর্ষার দাক্ষিণ্য পায়নি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায়। রবিবার সকাল থেকেই রোদের দেখা মিলেছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। রোদ উঠলেও, পরিবেশ একেবারে মনোরম। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

এদিকে, প্রবল বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। ৩১ নম্বর জাতীয় সড়কের একাংশ জলের তলায় চলে গিয়েছে। তার জেরে ধূপগুড়ি এবং ফালাকাটার মধ্যে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। সেই সঙ্গে বর্ষণের জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়েছে। জলস্তর বেড়েছে তিস্তা, জলঢাকা, ডায়না, ডুডুয়া, কুমলাই নদীতে।

Releated Posts

প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে ঝাড়খণ্ডে পড়ুয়াদের পথ অবরোধ, পাথর ছোড়ায় পুলিশকর্মী আহত

গঢ়বা, ১৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের গঢ়বা জেলার কান্ডি ব্লকের প্লাস টু হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালয় কুমার সিংয়ের…

ByByNews Desk Aug 13, 2026

বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের দুই কারবারি গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের অভিযোগে দুই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশন: ১২ বিল পাশ, লোকসভায় উৎপাদনশীলতা ১৯%, রাজ্যসভায় ৩৯%

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে অধিবেশন সফল হলেও বিতর্ক ও…

ByByNews Desk Aug 13, 2026

আদিবাসী কর্পোরেশন কেলেঙ্কারি: মন্ত্রী নাগেন্দ্রের পদত্যাগ দাবি করল কর্ণাটক বিজেপি

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের মহর্ষি বাল্মীকি তফসিলি উপজাতি উন্নয়ন কর্পোরেশনের কথিত আর্থিক কেলেঙ্কারি নিয়ে রাজ্যের মন্ত্রী বি.…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top