News Flash

  • Home
  • দিনের খবর
  • অগ্নিপথ বিরোধী বিক্ষোভকারীদের শান্তির বার্তা দিলেন সোনিয়া
Image

অগ্নিপথ বিরোধী বিক্ষোভকারীদের শান্তির বার্তা দিলেন সোনিয়া

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): অগ্নিপথ বিরোধী বিক্ষোভকারীদের শান্তির বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শনিবার এক লিখিত বিবৃতিতে অহিংস পথে প্রতিবাদ আন্দোলন করার জন্য আন্দোলনকারী যুবকদের আবেদন জানিয়েছেন সোনিয়া গান্ধী ।

করোনা পরবর্তী শারীরিক অসুস্থতার কারণে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । হাসপাতাল থেকেই কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে সরব হলেন সোনিয়া গান্ধী। কেন্দ্রের এই প্রকল্পকে ‘দিশাহীন’ বলেছেন সোনিয়া। তাঁর অভিযোগ, ‘নরেন্দ্র মোদী সরকার দেশের যুব সম্প্রদায়ের মতামত উপেক্ষা করছে।’ সেই সঙ্গে অগ্নিপথ বিরোধী বিক্ষোভকারীদের শান্তির বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী । শনিবার জাতীয় কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশের টুইটারে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে সোনিয়ার আবেদন, ‘অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবি পূরণের জন্য যুব সম্প্রদায়ের কাছে শান্তিপূর্ণ এবং অহিংস পথে আন্দোলন করার আবেদন জানাচ্ছে কংগ্রেস।’ অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে যুবকদের আন্দোলনের প্রতি কংগ্রেসের সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top