News Flash

  • Home
  • খেলা
  • বাংলাকে নকআউট করে রঞ্জি ফাইনালে মধ্যপ্রদেশ, হিমাংশু সেরা
Image

বাংলাকে নকআউট করে রঞ্জি ফাইনালে মধ্যপ্রদেশ, হিমাংশু সেরা

ব্যাঙ্গালুরু, কর্ণাটক, ১৮ জুন।। প্রত্যাশিত জয় পেয়েছে মধ্যপ্রদেশ। এই জয়ের সুবাদে মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির ফাইনালে খেলবে। আগামী ২২ জুন থেকে ব্যাঙ্গালোরে এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে এবারকার রঞ্জি ফাইনালে মধ্যপ্রদেশ খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে। উল্লেখ্য, বাংলার বিরুদ্ধে মধ্যপ্রদেশ দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে ১৭৪ রানের বিশাল ব্যবধানে। বেঙ্গালুরুর আলোর ক্রিকেট স্টেডিয়ামে ৫ দিনের ম্যাচ আজ, শনিবার শেষ হয়েছে। শেষ দিনে বাংলার সামনে জয়ের লক্ষ্যে একটা টার্গেট ছিল, ২৫৪ রানের। হাতে উইকেট ছিল ছ’টি। কিন্তু কুমার কার্তিকেয় সিংয়ের পাশাপাশি গৌরব যাদব এবং সারাংশ জৈনের বোলিং দাপটে দ্বিতীয় ইনিংসে বাংলা বেশিদূর এগোতে পারেনি। প্রথম ইনিংসের তুলনায় ৯৮ রানে পেছন থেকে বাংলা তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অধিনায়ক ঈশ্বরণ ছাড়া অন্যদেরকে ব্যাট হাতে তেমন আস্ফালন দেখা যায়নি। কার্যত মধ্যপ্রদেশ ১৭৪ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। মধ্যপ্রদেশের বোলার কুমার কার্তিকেয় ৬৭ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নেন। এছাড়া, গৌরব যাদব ১৯ রানে তিনটি এবং সারাংশ জৈন ৬৯ রানে ২ উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিং-এর স্বীকৃতিস্বরূপ বিজয়ী মধ্যপ্রদেশের হিমাংশু মন্ত্রীকে ম্যান অব দ্যা ম্যাচের খেতাব দেওয়া হয়।
সংক্ষিপ্ত ফলাফল: মধ্যপ্রদেশ, ১ম ইনিংস – ৩৪১: হিমাংশু – ১৬৫, অক্ষত – ৬৩, মুকেশ কুমার ৪/৬৬, শাহবাজ ৩/৮৬। ২য় ইনিংস – ২৮১: রজত – ৭৯, আদিত্য – ৮২, শাহবাজ ৫/৭৯, প্রদীপ্ত – ৪/৬৫।
বাংলা ১ম ইনিংস – ২৭৩: মনোজ তেওয়ারি – ১০২, শাহবাজ – ১১৬, কুমার কার্তিকেয় ৩/৬১, সারাংশ ৩/৬৩, পুনীত ৩/৪৮। ২য় ইনিংস – ১৭৫: ঈশ্বরণ – ৭৮, কুমার কার্তিকেয় ৫/৬৭, গৌরব – ৩/১৯।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top