News Flash

  • Home
  • প্রধান খবর
  • নেপালি ভাষা নিয়ে অল ইন্ডিয়া উইমেনস কনফারেন্সে সদস্যের বক্তব্য হতাশাজনক: মুখ্যমন্ত্রী তামাং
Image

নেপালি ভাষা নিয়ে অল ইন্ডিয়া উইমেনস কনফারেন্সে সদস্যের বক্তব্য হতাশাজনক: মুখ্যমন্ত্রী তামাং

গ্যাংটক, ১৭ জুন ( হি. স.) : নেপালি ভাষার উপর অল ইন্ডিয়া উইমেনস কনফারেন্স (এআইডাব্লুসি)-র একজন প্রতিনিধির দেওয়া বক্তব্যের সমালোচনা করে হতাশাজনক বলে বর্ণনা করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। মুখ্যমন্ত্রী তামাং শুক্রবার সকালে তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, এই প্রতিনিধি নেপালি ভাষার শিল্পীদের উপস্থাপনা প্রত্যাখ্যান করে নেপালি ভাষাকে “অ-ভারতীয়” বলেছেন। তিনি বলেন, এটা মর্মান্তিক ও হতাশাজনক বক্তব্য।

মুখ্যমন্ত্রী আরও বলেন, নেপালি ভাষায় ১.৫ কোটি ভারতীয়রা কথা বলেন এবং এই ভাষাটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃত। এই ধরনের বক্তব্য সমগ্র নেপালি ভাষাভাষী সম্প্রদায়ের অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে। সিকিমের মানুষ এই ধরনের বেদনাদায়ক বক্তব্যের নিন্দা করে। এআইডাব্লুসি-কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রলঙ্গত, অল ইন্ডিয়া উইমেনস কনফারেন্সের কার্যনির্বাহী সদস্য চন্দ্র প্রভা পান্ডে ‘আজাদি কে অমৃত মহোৎসব’ অনুষ্ঠানে নেপালিভাষী শিল্পীদের অভিনয় অন্তর্ভুক্ত করতে অস্বীকার করে বলেছেন, নেপালি ভাষা একটি বিদেশী ভাষা। তার বক্তব্য নিয়ে দেশজুড়ে অসন্তোষ রয়েছে নেপালিভাষী গোর্খা সম্প্রদায়ের মধ্যে।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top