News Flash

  • Home
  • খেলা
  • Training Camp :দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শিবির শুরু, ইন্ডোর-ই ভরসা জুনিয়র ক্রিকেটারদের
Image

Training Camp :দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শিবির শুরু, ইন্ডোর-ই ভরসা জুনিয়র ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। ভরসা এখন ইন্ডোর হলই। ওই ইন্ডোরেই চলছে দ্বিতীয় পর্বের শিবির। শুক্রবার সারাদিন অবিরামগতিতে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে আগামী কয়েকদিন ইন্ডোরই ভরষা জুনিয়র ক্রিকেটারদের। এম বি বি স্টেডিয়ামের সবুজ গালিচায় আপাতত অনুশীলন করার সুযোগ নেই বললেই চলে। কারন মুষলধারে বৃষ্টিতে মাঠে জমে গেছে জল। ঘাষও অনেকটা বড় হয়ে গেছে। ২৫ জন অনূর্ধ্ব-‌১৬ ক্রিকেটারদের নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২১ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির। এদিন সকালে এবং বিকেলে ইন্ডোর হলেই হয় প্রশিক্ষণ। মুষলধারে বৃষ্টি হওয়ায় এদিন বিকেলে অনুশীলন কিছুটা কম হয়। রাজ্য সরকার থেকে শনিবার স্কুল ছুটি ঘোষনা করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে আজ সারাদিনই মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ সময়ে রাজ্য ক্রিকেট সংস্থাও হয়তোবা অনুশীলন বন্ধ রাখবে আজ। কারন এদিনের ক্রমাগত বৃষ্টিতে সারা শহর জলময়। এদিন অনুশীলনে ব্যাটিং বোলিং করানোর পাশাপাশি ক্রিকেটারদের ড্রিল করানো হয়। আগামী মরশুমে অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে ভালো ফলাফলের লক্ষ্যেই ওই শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সংস্থার পক্ষ থেকে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হল:‌অনিশ দাস, সুব্রত চক্রবর্তী, কনভ চক্রবর্তী, রাজেশ পাল, সঞ্জয় সরকার, শুভ্রজিৎ ভৌমিক, সন্দীপ শীল, শৌভিক চক্রবর্তী, কার্তিক পাল, অভিক পাল, রিয়াজুল ইসলাম, জুয়েল আহির, রূবেল আহমেদ, দীপঙ্কর ঋষি দাস, বিশাল দাস, দ্বীপজয় সিনহা, দেবব্রত ঋষি দাস,কুশ রায়, সুরজ গুরুং,আকাশ নাথ, ইমন ত্রিপুরা, ধোনি রিয়াং, আয়ুষ শ্যামল দেবনাথ, গৌরব রায়, শুভজিৎ সূত্রধর এবং শরিপ উদ্দিন। চিফ কোচ:‌ গৌতম সোম, কোচ:‌ রাশুদেব দত্ত, সুজিৎ রায়, সুবল চৌধুরি, সন্দীপ ব্যানার্জি, অনুপ কুমার দাস, দেবব্রত চৌধরি, অনুপম দে। ট্রেণার:‌ উত্তম কুমার দে, অজিতাভ নাথ, সুখেন্দু দে। ফিজিও রাজন চৌধুরি।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top