News Flash

  • Home
  • প্রধান খবর
  • অগ্নিপথ-বিক্ষোভকারীদের হিংসায় লিপ্ত না হওয়ার আর্জি রেলমন্ত্রীর, বললেন রেলের সম্পত্তি নষ্ট করবেন না
Image

অগ্নিপথ-বিক্ষোভকারীদের হিংসায় লিপ্ত না হওয়ার আর্জি রেলমন্ত্রীর, বললেন রেলের সম্পত্তি নষ্ট করবেন না

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম-দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। আগুন লাগিয়ে হচ্ছে ট্রেনে, স্টেশনেও ভাঙচুর চালানো হচ্ছে। এমতাবস্থায় বিক্ষোভকারীদের হিংসায় লিপ্ত না হওয়ার আবেদন জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের সম্পত্তি নষ্ট না করারও অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ নিয়োগ প্রকল্পকে ঘিরে ক্ষুব্ধ সেনাবাহিনীর চাকরি প্রার্থীরা। এখনও পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ সবথেকে হিংসাত্মক চেহারা নিয়েছে বিহার ও উত্তর প্রদেশে। বিহার ও উত্তর প্রদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক ট্রেন। এই পরিস্থিতি শুক্রবার রেলমন্ত্রী বিক্ষোভকারীদের উদ্দেশে আবেদন জানালেন, সকলের কাছে আমার অনুরোধ হিংসায় লিপ্ত হবেন না, নষ্ট করবেন না সরকারি সম্পত্তি।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top