News Flash

  • Home
  • দিনের খবর
  • যুব সমাজের উদ্বেগ সম্পর্কে সচেতন প্রধানমন্ত্রী মোদী: জেপি নড্ডা
Image

যুব সমাজের উদ্বেগ সম্পর্কে সচেতন প্রধানমন্ত্রী মোদী: জেপি নড্ডা

নয়াদিল্লি, ১৭ জুন ( হি. স.) : ‘অগ্নিপথ প্রকল্প’-র অধীনে প্রথম বছরে বয়সের সীমা দুবছর বাড়ানোয় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেসের যুব সমাজের উদ্বেগ সম্পর্কে ভাল জানেন।

শুক্রবার টুইটে নড্ডা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘অগ্নিপথ প্রকল্প’-র অধীনে যুবকদের বয়সসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, প্রধানমন্ত্রী দেশের যুবকদের উদ্বেগ সম্পর্কে ভাল জানেন। তারাও তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সচেষ্ট। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন!
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার সম্প্রতি সেনাবাহিনীতে নিয়োগের জন্য ‘অগ্নিপথ প্রকল্প’ ঘোষণা করেছে। যার অধীনে ১৭ থেকে ২১ বছর বয়সী যুবকদের চার বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে যুব সমাজ পথে নেমেছে। অনেক রাজ্যে, প্রতিবাদী যুবকরা ট্রেন এবং অন্যান্য সরকারি সম্পত্তি জ্বালিয়ে দিয়েছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top