News Flash

  • Home
  • খেলা
  • Ranji final : রঞ্জি ফাইনালের দোরগোড়ায় মুম্বাই, দুই ইনিংসেই যশস্বীর শতরান
Image

Ranji final : রঞ্জি ফাইনালের দোরগোড়ায় মুম্বাই, দুই ইনিংসেই যশস্বীর শতরান

জাস্ট ক্রিকেট, কর্ণাটক, ১৭ জুন।। ফাইনালের দোরগোড়ায় মুম্বাই। এখন শুধু সময়ের অপেক্ষায়। সেমিফাইনালে পিছিয়ে ছিটকে যেতে হচ্ছে উত্তরপ্রদেশকে। রঞ্জি ট্রফি সেমিফাইনাল ম্যাচ চলছে কর্নাটকের জাস্ট ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে। মুম্বাই বনাম উত্তরপ্রদেশের মধ্যে। মুম্বাই এই মুহূর্তে অর্থাৎ চতুর্থ দিনের খেলা শেষে ৬৬২ রানে এগিয়ে রয়েছে। হাতে তাদের এখনও ৬ উইকেট বর্তমান। আগামীকাল, শনিবার ম্যাচের পঞ্চম তথা অন্তিম দিনে উত্তর প্রদেশ দৃঢ়তাপূর্ণ ব্যাট করলে ম্যাচটা হয়তো ড্রতে শেষ হবে। প্রথম ইনিংসে মুম্বাই ২১৩ রানে লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসে মুম্বাই এ পর্যন্ত ১৪৪ ওভার খেলে চার উইকেট হারিয়ে ৪৪৯ রান সংগ্রহ করে নিয়েছে। স্বাভাবিক কারণে আগামীকাল মুম্বাই উত্তরপ্রদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানালেও জয়ের জন্য উত্তরপ্রদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়াবে ৬৬৩ রানের। যদিও উত্তরপ্রদেশের কাছে তা অনেকটাই অসম্ভব বিষয়। প্রথম ইনিংসে মুম্বাইয়ের যশস্বী ভূপেন্দ্র জয়সওয়ালের শতরান এবং হার্দিক জিতেন্দ্রর ১১৫ রান উল্লেখযোগ্য। উত্তরপ্রদেশের পক্ষে বড় স্কোর শিভম মাভির ৪৮ রান। দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের যশস্বী ভূপেন্দ্র ১৮১ রান সংগ্রহ করেন। আরমান জাফরের ১২৭ রানও উল্লেখযোগ্য। বোলিংয়ে মুম্বাইয়ের করণ শর্মা ৪৬ রানে ৪ উইকেট পেয়েছিল।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top