News Flash

  • Home
  • বিদেশ
  • Bhutan : ভুটান পাহাড়ে হরপাবান, ভারত-ভুটান সংযোগকারী সড়ক ভেঙে বিপর্যয়
Image

Bhutan : ভুটান পাহাড়ে হরপাবান, ভারত-ভুটান সংযোগকারী সড়ক ভেঙে বিপর্যয়

আলিপুরদুয়ার, ১৭ জুন (হি. স.) : অবিরাম বৃষ্টির জেরে হরপাবান নেমেছে জয়গাঁতে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভারত ও ভুটানের মধ্যে সংযোগকারী পাশাখা রোড। শুক্রবার বিকেলে আচমকা বৃষ্টি ফলে বিপর্যস্ত আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের জয়গাঁর খোকলাবস্তি এলাকা।

সূত্রের খবর, ভুটান পাহাড় বেয়ে নেমে আসে পাথর-বোল্ডার। অসহায় অবস্থায় সেখানকার মানুষ। প্রশাসনের তরফে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় ভুটান পাহাড়ে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির জেরে জয়গাঁর ভারত-ভুটান সীমান্ত প্রাচীরের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। বৃষ্টিপাতের জেরে জয়গাঁ শহরের বিভিন্ন এলাকায় যোগাযোগ বন্ধ হয়েছে। হরপাবানে ক্ষতি হয়েছে একাধিক জায়গা। সীমানা প্রাচীর ভেঙ্গে ভুটান পাহাড়ের জল তরিবাড়ি গ্ৰামে প্রবেশ করতে শুরু করেছে।কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান জল বইছে। এলাকায় ক্রমাগত বৃষ্টি তার উপরে ভুটান পাহাড়ে হরপাবানের ফলে তরিবাড়ি গ্ৰামে বন‍্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার যোগীখোলা, গোবরজদি সহ সমস্ত পাহাড়ি নদী ও ঝোরা সব ফুলে ফেঁপে উঠেছে। তরিবাড়ি এলাকায় ভুটানের সীমানা প্রাচীর ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বাসিন্দারা।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top