News Flash

  • Home
  • দেশ
  • অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে সিবিআই অভিযান, কংগ্রেস বলল প্রতিহিংসা
Image

অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে সিবিআই অভিযান, কংগ্রেস বলল প্রতিহিংসা

যোধপুর ও নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): দুর্নীতির একটি মামলায় রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার সকালে অগ্রসেনের যোধপুরের বাড়িতে আসেন সিবিআই আধিকারিকরা। তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে। তাঁর অফিসেও তল্লাশি চালিয়েছে সিবিআই। গেহলটের ভাইয়ের বাড়িতে সিবিআই-এর অভিযানকে কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ জানানো হয়েছে, এটি আসলে রাজনৈতিক প্রতিহিংসা।

শুধুমাত্র সিবিআই নয়, অগ্রসেন গেহলট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র স্ক্যানারেও রয়েছেন। সার রফতানি মামলায় অভিযুক্ত তিনি। ইডি অভিযোগ করেছে, ২০০৭ এবং ২০০৯ সালে প্রচুর পরিমাণে সার অবৈধভাবে রফতানি হয়েছিল। সার মামলায় অর্থ তছরুপ প্রতিরোধ আইনের অধীনে সারাফ ইম্পেক্স এবং অন্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top