News Flash

  • Home
  • প্রধান খবর
  • Fire: অগ্নিপথের বিরুদ্ধে অগ্নিগর্ভ বিহার; ফের আগুনে পুড়ল ট্রেন, উত্তেজনা উত্তর প্রদেশেও
Image

Fire: অগ্নিপথের বিরুদ্ধে অগ্নিগর্ভ বিহার; ফের আগুনে পুড়ল ট্রেন, উত্তেজনা উত্তর প্রদেশেও

পাটনা, ১৭ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে ক্রমেই উত্তপ্ত ও অগ্নিগর্ভ হয়ে উঠছে বিহার। বিহারে আবারও হিংসাত্মক হয়ে উঠেছে অগ্নিপথ বিরোধী বিক্ষোভ। লাকিসরাই জংশন স্টেশনে আগুনে জ্বলল ট্রেন। বিক্ষোভের আঁচ পৌঁছেছে উত্তর প্রদেশের বালিয়া রেল স্টেশনেও। সেখানে আগে থেকেই মোতায়েন ছিল সুরক্ষা বাহিনী।

‘অগ্নিপথ’ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে এখন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি চলছে। কিন্তু, বিক্ষোভের নামে হিংসা সবথেকে বেশি হচ্ছে বিহারে। বৃহস্পতিবারই বিহারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তিনটি ট্রেনে। এরপর শুক্রবার লাকিসরাই জংশন স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয় একটি ট্রেনে। পুলিশ জানিয়েছে, ভিডিও তুলতে বাধা দেওয়া হয়, এমনকি ফোন কেড়েও নেওয়া হয়। ৪-৫ বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীরা নিজেরাই ট্রেনের বাইরে বেরিয়ে আসেন।

অন্যদিকে, উত্তর প্রদেশের বালিয়া রেল স্টেশনে এদিন সকালে জড়ো হয় বিক্ষোভকারীদের ভিড়। সকাল থেকেই মোতায়েন ছিল পুলিশ। বালিয়ার জেলাশাসক সৌম্য আগরওয়াল জানিয়েছেন, ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হয়েছে। পাথর ছোড়ার চেষ্টা করা হয়েছিল, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top