News Flash

Image

Teliamura : তেলিয়ামুড়ায় হাতেনাতে পাকড়াও চোর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ জুন৷৷  তেলিয়ামুড়ায় প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও চুরি কান্ড ঘটেই চলেছে৷ বৃহস্পতিবারও এর ব্যাতিক্রম হয়নি৷

বৃহস্পতিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় এক ছাগল চোরকে  পাকড়াও করে উত্তম মধ্যম দিল স্থানীয় জনগণ৷ পরবর্তীতে উত্তেজিত স্থানীয় জনগণ উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷ জানা যায়, তেলিয়ামুড়া করইলং এলাকার হেমেন্দ্র শীলের একটি ছাগল তুলে নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনগণ পাকড়াও করে নিবাস চন্দ্র শীল নামের এক যুবককে৷ পরবর্তীতে উত্তম-মধ্যম দিয়ে থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তেলিয়ামুড়া থানার পুলিশ চোরকে থানায় নিয়ে আসে৷

অপরদিকে, তেলিয়ামুড়া থানা এলাকার গৌরাঙ্গটিলা এলাকার বাসিন্দা মৃণাল চক্রবর্তীর বাড়িতে রাতের আঁধারে ঘরের টিনের বেড়া কেটে কে বা কাহারা প্রবেশ করে৷ যদিও বুধবার রাতে বাড়িতে কেউ ছিল না, পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া  থানায় খবর পাঠানো হয়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, যদিও চোরের দল মৃণাল চক্রবর্তীর বাড়ি থেকে কোন কিছু চুরি করতে পারেনি৷

তবে প্রায় প্রত্যেক দিন তেলিয়ামুড়া বুকে কোথাও-না-কোথাও চুরির ঘটনাকে ঘিরে তেলিয়ামুড়া বাসী আতঙ্কের মধ্যে দিন গুজরান করছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top