News Flash

  • Home
  • খেলা
  • Sports Board : ক্রীড়া পর্ষদের অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শিবিরে ব্যাপক সাড়া
Image

Sports Board : ক্রীড়া পর্ষদের অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শিবিরে ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। ক্রীড়া পর্ষদের উদ্যোগে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। আতুর ঘর থেকে খেলোয়ার তুলে আনার এটি একটি অনবদ্য প্রয়াস। রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগ এবং সুদুরপ্রসারি চিন্তা ধারা জারি রাখলে ক্রীড়ার মানোন্নয়ন এবং সাফল্যে অবশ্যই তার প্রভাব পড়বে বলে ক্রীড়া মহলের অভিমত। উল্লেখ্য, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের রাণীরবাজার সেন্টারের উদ্যোগে ১০ দিন ব্যাপী অনাবাসিক অ্যাথলেটিক্স শিবির শুরু হয়েছে আজ। সকালে ক্রীড়া পর্ষদের
 যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে খেলোয়াড়দের উৎসাহিত করেন। ক্রীড়া পর্ষদের এ ধরনের প্রয়াস নিয়মিত জারি থাকবে বলেও তিনি উল্লেখ করেন। শিবিরে অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলো রাহুল সাহা, সৃজন সাহা, তন্ময় চক্রবর্তী, প্রীতম দেবনাথ, রাহুল দে, রোহিত রুদ্রপাল, অপূর্ব দাস, রাহুল দাস, যাদব সরকার, জয়দীপ দাস, সৈকত শীল, তনয় ভৌমিক, প্রশান্ত রুদ্রপাল, আশীষ দেবনাথ, রোহিত দাস, সায়ন সাহা, মোবারক হোসেন, রাধা দেবনাথ, দীপিকা দেবনাথ, তানিয়া দাস, কেয়া মনি আক্তার, অরিজিৎ সাহা এবং গৌরব দেবনাথ। এই প্রশিক্ষণ শিবিরে কোচ হিসেবে ধীরেন্দ্র দেবনাথ, চন্দন চক্রবর্তী, জ্যোতিষ দাস, রূপক দেবনাথ, সত্যজিৎ দে প্রমূখ নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাবেন। প্রথম পর্যায়ের এই প্রশিক্ষণ শিবির চলবে ২৫ জুন পর্যন্ত।

Releated Posts

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top