News Flash

  • Home
  • প্রধান খবর
  • S Jaishankar: শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ আসিয়ানকে সম্পূর্ণ সমর্থন করে ভারত : এস জয়শঙ্কর
Image

S Jaishankar: শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ আসিয়ানকে সম্পূর্ণ সমর্থন করে ভারত : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ আসিয়ানকে সম্পূর্ণ সমর্থন করে ভারত। বললেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। আশিয়ান-ভারত বিদেশমন্ত্রীদের দু’দিনের বিশেষ বৈঠক বৃহস্পতিবার নতুন দিল্লিতে শুরু হয়েছে। এই প্রথম ভারত এই বৈঠকের আয়োজন করেছে। দিল্লি সংলাপের দ্বাদশ সংস্করণেরও আয়োজন করা হবে। দিল্লি সংলাপের এবারের বিষয়বস্তু ‘ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেতুবন্ধন’।

এদিন সকালে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং অন্যান্য দেশের বিদেশমন্ত্রীর বিশেষ আসিয়ান-ভারত বিদেশ মন্ত্রীদের বৈঠকের জন্য একত্রিত হওয়ার সময় একটি গ্রুপ ছবি তোলেন। পরে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, “আসিয়ান সর্বদা আঞ্চলিকতা, বহুপাক্ষিকতা ও বিশ্বায়নের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। ইন্দো-প্যাসিফিকের বিকশিত কৌশলগত ও অর্থনৈতিক স্থাপত্যের জন্য একটি ভিত্তি প্রদান করেছে আসিয়ান।” বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেছেন, “ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ এবং বিশ্ব যে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে বর্তমানে আসিয়ানের ভূমিকা হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারত সম্পূর্ণরূপে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ আসিয়ানকে সমর্থন করে, যার কেন্দ্রীকতা ইন্দো-প্যাসিফিকের সম্পূর্ণরূপে স্বীকৃত।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top