News Flash

  • Home
  • দিনের খবর
  • Kuwait : কুয়েতে রফতানি করা হচ্ছে ১৯২ হাজার কেজি গোবর
Image

Kuwait : কুয়েতে রফতানি করা হচ্ছে ১৯২ হাজার কেজি গোবর

জয়পুর, ১৬ জুন (হি.স.) : ভারত থেকে কুয়েতে রফতানি করা হচ্ছে ১৯২ হাজার কেজি গোবর। কুয়েতে জৈব চাষের জন্য এই গোবর পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। ১৫ জুন বুধবার কনাকাপুরা রেলওয়ে স্টেশন থেকে গোবরের প্রথম বরাত কুয়েতের উদ্দেশে রওনা হয়েছে। শুল্ক দফতরের তত্ত্বাবধানে গোবর প্যাকেটজাত করার কাজ চলছে বলেও জানা গিয়েছে।

জয়পুরের একটি গোশালা থেকে এই গোবর পাঠানো হচ্ছে। কুয়েতের একটি বেসরকারি সংস্থায় এই গোবর রফতানি করা হচ্ছে। এই বিষয়ে দুই দেশের মধ্যে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে বলেও সূত্রের খবর।

ভারতের জৈব কৃষক প্রযোজক সমিতির জাতীয় সভাপতি অতুল গুপ্ত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি জয়পুর-ভিত্তিক সংস্থা এই বিপুল পরিমাণ গোবর রফতানি করার বরাত পেয়েছে। জয়পুরের এই সংস্থার পরিচালক প্রশান্ত চতুর্বেদী জানিয়েছেন, সম্ভবত এই প্রথম ভারত থেকে দেশি গরুর গোবর কুয়েতের মতো কোনও দেশে পাঠানো হচ্ছে।

দেশ জুড়ে গোবর নিয়ে বহু গবেষণা চলছে। ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গোবর ব্যবহার করে উৎপন্ন ফসল খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলেও একাধিক গবেষণায় দাবি করা হয়েছে।

কুয়েতেও গোবর ব্যবহার করে জৈব চাষ করা নিয়ে অনেক দিন ধরেই গবেষণা চলছিল। কুয়েতে কৃষিকাজের ক্ষেত্রে প্রধান পরিপন্থী শুষ্ক জলবায়ু এবং পর্যাপ্ত জলের অভাব। আর সেই কারণেই গোবর সার ব্যবহার করে জৈব চাষের দিকে মন দিয়েছে কুয়েত।

Releated Posts

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চারধাম যাত্রা দু’দিন স্থগিত, স্কুল-আঙ্গনওয়াড়ি বন্ধ

নয়াদিল্লি/দেহরাদুন, ২৮ জুলাই (আইএএনএস): লাগাতার মৌসুমি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা…

ByByNews Desk Jul 28, 2026

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top