News Flash

  • Home
  • ত্রিপুরা
  • State-Wide Movement : রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি ক্ষেত মজুর ইউনিয়নের
Image

State-Wide Movement : রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি ক্ষেত মজুর ইউনিয়নের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ বুধবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধাবল্লব দেবনাথ, রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা৷  সম্মেলনে রাজ্য সম্পাদক শ্যামল দে জানিয়েছেন , আগামী ২৩ শে জুন রাজ্যে উপনির্বাচন৷ এই উপনির্বাচনে চারটি কেন্দ্রের ভোটারগণ যেন বাম সমর্থিত প্রার্থীদের ভোট প্রদান করে বিপুল ভোটে জয়যুক্ত করেন সেই আহ্বান করা হয়৷ এছাড়া বেশ কয়েকটি সাংগঠনিক বিষয় নিয়ে এদিনের সাংবাদিক সম্মেলনে আলোচনা করা হয়েছে৷
ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে জানিয়েছেন, সাংগঠনিক বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো গোটা ত্রিপুরা রাজ্যে স্থানীয় দাবিগুল নিয়ে আন্দোলন সংঘটিত করবে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন৷ এই জুন মাসেই খেতমজুর ইউনিয়ন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে সরব হবে বলে জানিয়েছেন এদিন৷ এছাড়াও আগামী ১লা আগস্ট ২৮ দফা দাবির ভিত্তিতে দেশজুড়ে আন্দোলন করবে খেতমজুর ইউনিয়ন৷ রাজের আটটি জেলাতেই এ কর্মসূচি পালন হবে বলে জানা গেছে এই দিন৷ ২০২১ – ২০২২ সাংগঠনিক বছরে ১ লক্ষ ৫ হাজার ৬৮৩ সভ্য পদ করা হয়েছে৷ যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি৷ আগামী সাংগঠনিক বছর অর্থাৎ ২০২২-২০২৩ এ এই সভ্য পদ ১৫-২০ শতাংশ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে৷ এদিনের সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়েছে, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের আটটি জেলায় মোট ৯৬৭ টি প্রাথমিক কমিটি রয়েছে৷ এ প্রাথমিক কমিটিগুলির এলাকায় যারা ক্ষেতমজুর অংশের মানুষ রয়েছেন তাদের মধ্যে লিফলেট বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন৷ এই সাংগঠনিক বিষয়গুলি আগামী দিনে বাস্তবায়িত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে৷ 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top