News Flash

  • Home
  • দিনের খবর
  • Ashok Gehlot : সত্য বলার জন্য রাহুলকে হেনস্থা করা হচ্ছে: অশোক গেহলট
Image

Ashok Gehlot : সত্য বলার জন্য রাহুলকে হেনস্থা করা হচ্ছে: অশোক গেহলট

নয়াদিল্লি, ১৫ জুন ( হি. স.) : সত্য বলার জন্য রাহুল গান্ধীকে হেনস্থা করা হচ্ছে। বিজেপি শাসনের আট বছর অন্ধকার ইতিহাস হিসেবে দেখা হবে বলে মোদী সরকারের কড়া সমোলোচনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বুধবার দিল্লিতে কংগ্রেস সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সত্যের আওয়াজ তোলার জন্য প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হয়রানি করছে মোদী সরকার। বিজেপির চাপে গান্ধী পরিবারকে টার্গেট করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাহুলই দেশের একমাত্র নেতা যিনি বিজেপির কু-শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। বিজেপি কংগ্রেসকে শাস্তি দিচ্ছে, কিন্তু কংগ্রেস সত্যের আওয়াজ তুলতে থাকবে।

গেহলট আরও বলেন, ২০১৫ সালে, ইডি-র যুগ্ম পরিচালক স্তরের তদন্তকারী অফিসার সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সম্পর্কে নির্দিষ্ট তথ্য না পাওয়ার জন্য মামলাটি বন্ধ করে দিয়েছিলেন। বন্ধ মামলা খুলে গান্ধী পরিবারকে হয়রানি করার জন্যই এই ধরনের কাজ করা হয়েছে। এটা সঠিক নয়, মানুষ সব দেখছে। এদিন গেহলটের সঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গ এবং কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাও উপস্থিত ছিলেন।

Releated Posts

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top