News Flash

  • Home
  • দেশ
  • মমতার ডাকে বিরোধীদের বৈঠক শুরু, রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই চলছে আলোচনা
Image

মমতার ডাকে বিরোধীদের বৈঠক শুরু, রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই চলছে আলোচনা

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লির কনস্টিটিউশন হলে বিরোধীদের বৈঠক শুরু হয়েছে। মূলত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে হাজির ১৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রয়েছেন শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, মল্লিকার্জুন খাড়গে, মনোজ ঝাঁ, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, কুমারস্বামী, মেহবুবা মুফতি, জয়রাম রমেশ, টি আর বালু-সহ আরও অনেকে।

মূলত বিজেপি বিরোধী দলগুলির তরফে একটাই প্রার্থী হোক সেটা নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। বুধবার সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে জানা গিয়েছে। যদিও আমন্ত্রণ সত্বেও সেই বৈঠক এড়িয়ে গিয়েছে নবীন পট্টনায়েকের বিজু জনতা দল ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। যে ১৬টি দলের প্রতিনিধিরা মমতার পৌরহিত্যে আয়োজিত বৈঠকে অংশ নিয়েছে সেই দলগুলি হল-কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), সিপিআইএমএল, আরএসপি, শিবসেনা, এনসিপি, আরজেডি, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, জেডি (এস), ডিএমকে, আরএলডি, আইইউএমএল ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top