News Flash

Image

Kadamtala : করুন অবস্থায় কদমতলা কৃষি উপ-বীজাগার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৫ জুন৷৷ উত্তর জেলার কদমতলা কৃষি উপ বীজাগারটি দীর্ঘ দিন যাবৎ বেহাল অবস্থায়৷ প্রকট রোদ বৃষ্টি হলেই অফিসের ভেতরে ছাতা হাতে কাজ করতে হয় কর্মচারীদের৷ ছাউনির টিন বেডমিন্টনের নেটে পরিনত৷ নিন্দুকেরা বলে থাকেন,এ নাকি ডাবল ইঞ্জিনের উন্নয়নের নজির৷ তাছাড়া অফিসে বসার মতো জায়গা নেই৷ বৃষ্টিতে ভিজে কৃষকদের সার নষ্ট হয়ে যাচ্ছে৷ রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার দায়িত্ব যাদের উপর তারাই বেহাল অবস্থার শিকার৷ যেখানে কৃষি দফতরের কর্মচারীরা নিজেদের সমস্যা দূর করতে ব্যর্থ তারা রাজ্যের সমস্ত কৃষকদের কি সাহায্য করবেন! সেটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ স্থানীয় কৃষকদের জোরালো দাবি,অতি শীঘ্রই এই উপ বীজাগারটি মেরামতি করুক সংশ্লিষ্ট দপ্তর৷ অন্যথায় কৃষকরা আন্দোলনের পথে হাঁটবেন৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top