News Flash

  • Home
  • দেশ
  • State bank : এবার বাড়ছে স্টেট ব্যাংকের ইএমআই, বেশি সুদ ফিক্সড ডিপোজিটেও
Image

State bank : এবার বাড়ছে স্টেট ব্যাংকের ইএমআই, বেশি সুদ ফিক্সড ডিপোজিটেও

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : একধাক্কায় বাড়ি এবং গাড়ির ঋণে সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থা। যার ফলে গাড়ি এবং বাড়ির সুদে ইএমআই এবার বাড়তে চলছে। তবে বাড়ানো হচ্ছে ফিক্সড ডিপোজিটে সুদের হারও।

দিন কয়েক আগেই রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়িয়েছে। পরপর দু’দফায় রেপো রেট বৃদ্ধির প্রভাবে এবার সরাসরি আম আদমির পকেটে। স্টেট ব্যাংকের ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী ২০ বেসিস পয়েন্ট সুদ বাড়ায় এসবিআই-এর বাড়ি এবং গাড়ির ঋণে সুদের হার বা এমসিএলআর সবক্ষেত্রেই কম বেশি বাড়ল। একমাস এবং তিন মাসের ক্ষেত্রে এমসিএলআর ৬.৮৫ শতাংশ থেকে বেড়ে হল ৭.০৫ শতাংশ। ছ’মাস মেয়াদি ইএমআইয়ের ক্ষেত্রে এমসিএলআর৭.১৫ শতাংশ থেকে বেড়ে ৭.৩৫ শতাংশ হচ্ছে। এক বছর মেয়াদি ইএমআই-এর ক্ষেত্রে সুদের হার ৭.২০ শতাংশ থেকে বেড়ে ৭.৪০ শতাংশ হল। দুই এবং তিন বছর মেয়াদি ইএমআই-এর ক্ষেত্রেও একইভাবে সুদের হার ২০ বেসিস পয়েন্ট করে বাড়ছে। ১৫ জুন থেকে নতুন সুদের হার কার্যকর হবে।

তবে একই সঙ্গে থাকছে সুখবরও। ২ কোটি টাকার নিচের ফিক্সড ডিপোজিটেও ১৫-২০ বেসিস পয়েন্ট হারেই সুদ বাড়াচ্ছে স্টেট ব্যাংক। এসবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, ২১১ দিন থেকে ১ বছর পর্যন্ত স্থায়ী আমানতে আগে সুদ ছিল ৪.৪০ শতাংশ। ১৫ জুন থেকে নতুন সুদ হবে ৪.৬০ শতাংশ। ১ বছর থেকে দু’বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে আগে সুদের হার ছিল ৫.১০ শতাংশ। এবার থেকে এই আমানতে সুদ দেওয়া হবে ৫.৩০ শতাংশ করে। ২-৩ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে আগে সুদের হার ছিল ৫.২০ শতাংশ, এবার সুদের হার হল ৫.৩৫ শতাংশ। সবক্ষেত্রেই সিনিয়র সিটিজেনরা ০.৫ শতাংশ সুদ বেশি পাবেন।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top