News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটে হারল বিজেপি, উপপ্রধানের বিরুদ্ধে ভোট দিলেন দলীয় সদস্যই
Image

শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটে হারল বিজেপি, উপপ্রধানের বিরুদ্ধে ভোট দিলেন দলীয় সদস্যই

কৈলাসহর, ১৪ জুন : দীর্ঘ আট মাস পর বিজেপি দলের নির্বাচিত উপপ্রধান আস্থা ভোটে হেরে গেলেন। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে।

তেরো আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে ২০১৯ সালে নির্বাচনে বিজেপির ছয় জন, সিপিআইএমর পাঁচ জন এবং কংগ্রেসের দুই জন পঞ্চায়েত সদস্য জয়লাভ করেছিলেন। ভোটের পর কংগ্রেস এবং সিপিআইএম দল মিলে পঞ্চায়েত গঠন করে সিপিআইএম দলের পক্ষে প্রধান হাবিব উদ্দিন এবং কংগ্রেস দলের পক্ষ থেকে আব্দুল সালামকে উপ প্রধান বানিয়ে পঞ্চায়েত পরিচালনা করার এক বছরের মধ্যেই ভাগ বাটোয়ারা নিয়ে পঞ্চায়েত ভেঙে যায়।

গত আট মাস পূর্বে উপ প্রধানের বিরুদ্ধে সিপিআইএম দলের পাঁচ জন পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেস দলের দুই জন পঞ্চায়েত সদস্য মিলে মোট সাতজন পঞ্চায়েত সদস্য গৌরনগর ব্লকের বিডিও-এর নিকট লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন।  অবশেষে আট মাস পর  মঙ্গলবার দুপুরে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তেরো জন পঞ্চায়েত সদস্য প্রিসাইডিং অফিসার রাজিব চৌধুরীর সামনে উপস্থিত হয়ে বিজেপি দলের উপ প্রধান সিরাজ মিঞার বিরুদ্ধে সিপিআইএম দলের পাঁচ জন পঞ্চায়েত সদস্য, কংগ্রেস দলের দুই পঞ্চায়েত সদস্য এবং বিজেপি দলের পঞ্চায়েত সদস্য ইউনুস আলী  মিলে মোট আট জন অনাস্থার পক্ষে অর্থাৎ সিরাজ মিঞার বিরুদ্ধে ভোট দেন। অনাস্থা ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে ঊনকোটি জেলার ডিএসপি  কে. কে কলই-র নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top