News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি-র তদন্ত আসলে রাহুল গান্ধীর কণ্ঠস্বরকে স্তব্ধ করার প্রচেষ্টা : সুরজেওয়ালা
Image

ইডি-র তদন্ত আসলে রাহুল গান্ধীর কণ্ঠস্বরকে স্তব্ধ করার প্রচেষ্টা : সুরজেওয়ালা

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জেরা করা নিয়ে ফের তোপ দাগলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। বললেন, ইডি-র তদন্ত আসলে রাহুল গান্ধীর কণ্ঠস্বরকে স্তব্ধ করার প্রচেষ্টা। মঙ্গলবার সকালে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে রণদীপ সুরজেওয়ালা বলেছেন, “রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডি-র তদন্ত আসলে তাঁর কণ্ঠকে স্তব্ধ করার প্রয়াস। যেহেতু তিনি চিন ইস্যু, মুদ্রাস্ফীতি, জ্বালানির মূল্য বৃদ্ধি, বেকারত্ব, ধর্মীয় প্রতিহিংসার মতো বিষয়ে মোদী সরকারকে প্রশ্ন করেছেন। রাহুল গান্ধীকে ক্রমাগত নিশানা করা হচ্ছে।”

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা আরও বলেছেন, “আমরা গান্ধীর উত্তরাধিকারী, আমরা ফের হাঁটব, আমাদের ‘সত্যাগ্রহ’ থামবে না।” প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সোমবার দফায় দফায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পুনরায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব। আগামী ১৮ মাসে ১০ লক্ষ নিয়োগের ঘোষণা করা নিয়েও প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন সুরজেওয়ালা। তাঁর কথায়, “আমরা বিগত ৫০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ কর্মসংস্থানের (হার) সম্মুখীন হচ্ছি, ৭৫ বছরের মধ্যে টাকার মূল্য সর্বনিম্ন… কতদিন প্রধানমন্ত্রী ‘টুইটার টুইটার’ খেলে আমাদের বিভ্রান্ত করবেন?”

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top