News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Bye-election : উপনির্বাচন : রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক রিটার্নিং অফিসারদের
Image

Bye-election : উপনির্বাচন : রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক রিটার্নিং অফিসারদের

আগরতলা, ১৪ জুন৷৷ ২৩ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ আগরতলা ও ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন৷ এই উপনির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ৬ আগরতলা ও ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার অসিম সাহা এবং শৈলেশ কুমার যাদব৷

বৈঠকে উপ নির্বাচনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করেছেন রিটার্নিং অফিসাররা৷ এক সাক্ষাৎকারে রিটার্নিং অফিসার অসিম সাহা জানিয়েছেন ৬ আগরতলা ও ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে সামনে রেখে বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম মেশিন কমিশনিং করা হবে৷ উমাকান্ত অডিটোরিয়ামে এই কমিশনিং-এর কাজ করা হবে৷ 

এছাড়াও এই বছর নতুন করে ৮০ বছর কিংবা তার বেশি বয়স্ক ভোটার এবং দিব্যাঙ্গন ভোটারদের ভোট বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটে করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সেই মোতাবেক ইতিমধ্যে সংশ্লিষ্ট ভোটারদের বাড়ি বাড়ি  ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে৷ সেই ফর্ম পুনরায় সংগ্রহ করা হয়েছে৷ ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে ৩৯০ জন নাগরিক ফর্ম জমা দিয়েছেন৷ এবং ৬ আগরতলা কেন্দ্র থেকে ২৯১ জন ভোটার এই ফর্ম জমা দিয়েছেন৷ এই ভোট কি ভাবে করানো হবে সেই বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করা হয়েছে৷ এই ভোট করানোর জন্য পুলিং পার্সনের দুই জনের টিম থাকবে৷ তার সাথে ভিডিও ক্যামেরা, পুলিশ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন৷ ৬ আগরতলা কেন্দ্রের জন্য এই ধরনের ৯ টি টিম রয়েছে৷ এবং ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের জন্য ১০ টি টিম রয়েছে৷ ১৭ ও ১৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই ভোট করানো হবে বলেও জানিয়েছেন অসীম সাহা৷ 

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top