News Flash

  • Home
  • মুখ্য খবর
  • MP Vinode Sonkar: উপনির্বাচনে চারটি আসনেই বিজেপির জয়জয়কার হবে : সাংসদ বিনোদ সোনকর
Image

MP Vinode Sonkar: উপনির্বাচনে চারটি আসনেই বিজেপির জয়জয়কার হবে : সাংসদ বিনোদ সোনকর

আগরতলা, ১৪ জুন (হি. স.) : উপনির্বাচনে ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার মানিক সাহা প্রচারে তিল পরিমাণ জমি ছাড়তে চাইছেন না। প্রতিদিন তিনি বাড়ি বাড়ি প্রচাড়ে নিজের  শতভাগ উজার করে দিচ্ছেন। মঙ্গলবার সকালেও জনসম্পর্ক কর্মসূচিতে অংশ নিয়েছেন। নবোদয় সংঘ এলাকায় এদিন জনসম্পর্ক অভিযান করেছেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য প্রভারি সাংসদ বিনোদন সোনকর, মেয়র দীপক মজুমদার, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক সহ অন্যান্যরা। বিনোদ সোনকরের দাবি, ত্রিপুরায় উপনির্বাচনে চারটি আসনেই বিজেপির জয়জয়কার হবে।

বাড়ি বাড়ি প্রচারের সময় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে কাছে পেয়ে মানুষ আপ্লুত। তিনি জানিয়েছেন, প্রতিটি মানুষের বাড়িতে পা রেখে ভোট চাইবার অনুভূতিই আলাদা। অনেক কিছুই প্রত্যক্ষ করা যায় সরাসরি। মানুষের সুবিধা অসুবিধাগুলি চোখে পড়ে। সেই অভিজ্ঞতার নিরিখেই সরকার কাজ করবে।

এদিন তিনি আরো জানিয়েছেন, আগামী ১৭ জুন নির্বাচনী প্রচারে অংশ নিতে যুবরাজনগর ও সুরমা বিধানসভা কেন্দ্রে যাবেন। চারটি আসনেই বিজেপি-র প্রতি মানুষের পূর্ণ সমর্থন রয়েছে বলে দৃঢ়তার সাথে বলেন সাংসদ বিনোদ সোনকর। সকল অংশের মানুষের কাছে যাবেন বলেও জানিয়েছেন তিনি।তাঁর দাবি, ত্রিপুরার মানুষ কেবল একজন বিধায়ক নয়, মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করছেন। আর তাই বিজেপি-র কার্যকর্তা ও ভোটারদের মধ্যে রয়েছে দারুন উৎসাহ। ইতিপূর্বে চারটি বিধানসভার মধ্যে তিনটি ছিল বিজেপি-র দখলে। এবারের নির্বাচনে চারটি আসনই বিজেপি-র দখলে আসবে বলে জোর গলায় দাবি করেন বিজেপি-র রাজ্য প্রভারী সাংসদ বিনোদ সোনকর। 

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top