News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গবাদি পশু নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে তুমুল ঝগড়া, রক্তাক্ত মহিলা
Image

গবাদি পশু নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে তুমুল ঝগড়া, রক্তাক্ত মহিলা

আগরতলা, ১৪ জুন : গবাদি পশু চড়ানোর ঘটনাকে কেন্দ্র তুমুল ঝগড়ায় রক্তারক্তি কান্ড ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে রক্তাক্ত করেছেন। ঘটনা সোমবার বিকেলে খোয়াই থানাধীন পূর্ব জাম্বুরা গ্রামে।

জানা যায়, এলাকার জনৈক পরেশ চন্দ্র দেবনাথের গবাদি পশু এদিন বিকেলে প্রতিবেশীর বাড়িতে ঘাস খাচ্ছিল। নিজের গবাদি পশু প্রতিবেশীর বাড়িতে দেখতে পেয়ে পরেশ চন্দ্র নাথের স্ত্রী দিপালী দেবনাথ(৩৬) ছুটে যান। কিন্ত গবাদি পশু নিয়ে আসার সময় দেখে পেলেন প্রতিবেশী পরিতোষ দেবনাথ(৫৫)। তিনি তখনই ঘর থেকে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে বের হয়ে দিপালী দেবনাথের উপর আক্রমণ করেন ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন বলে অভিযোগ। তাতে তিনি মাথায় ও পেটে আঘাত পান এবং রক্তাক্ত হন।আহত মহিলাকে পরিবারের লোকজন খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। অস্ত্রের আঘাতে দিপালী দেবনাথের মাথা ক্ষত হয়েছে। মাথায় আটটি সেলাই দিতে হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যদিও এখন পর্যন্ত পুলিশে কোন অভিযোগ জমা পড়ার খবর নেই।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top