News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকা ঘোষণা তৃণমূল কংগ্রেসের, আসছেন মমতাও
Image

ত্রিপুরা : উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকা ঘোষণা তৃণমূল কংগ্রেসের, আসছেন মমতাও

আগরতলা, ১৩ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ২৭ জনের তালিকা এদিন প্রকাশিত হয়েছে। দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত ওই তালিকায় বড়সড় চমক রেখেছে তৃণমূল কংগ্রেস।

আগামীকাল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় নির্বাচনী প্রচারে আসছেন। দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল ও পথসভায় তিনি অংশ নেবেন। এরই মধ্যে তারকা প্রচারকের তালিকা প্রকাশ তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় দলের কর্মী-সমর্থকদের আরও উজ্জীবিত করার চেষ্টা করেছে, এমনটাই মনে করা হচ্ছে।

তারকা প্রচারকের তালিকায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ শত্রুঘ্ন সিনহা, ডা: মুকুল সাংমা, কুণাল ঘোষ, রিপুন বোড়া, রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুস্মিতা দেব, সুবল ভৌমিক, বিধায়ক চার্লস পীনগোপ, মন্ত্রী গোলাম রব্বানী, সাংসদ দীপক অধিকারি(দেব), সাংসদ মিমি চক্রবর্তী, বিধায়ক মনোজ তিওয়ারী, সায়নী ঘোষ, জুন মালিয়া, বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক অদিতি মুন্সী, প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ চন্দ্র দাস, প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর, কৌশানী মুখার্জী, সুদীপ রাহা এবং জয়া দত্ত। 

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top