News Flash

  • Home
  • দিনের খবর
  • Smriti Irani: ইডি-কে চাপ দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস: স্মৃতি ইরানি
Image

Smriti Irani: ইডি-কে চাপ দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ১৩ জুন ( হি. স.) : কংগ্রেস নেতারা একটি তদন্তকারী সংস্থাকে প্রকাশ্যে চাপ দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে। কেননা তাদের দুর্নীতি এবার প্রকাশ্যে চলে এসেছে। সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইডি দফতরে হাজিরা দিতে যাওয়ার সময় কংগ্রেসকর্মীদের আন্দোলনে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তাকে কটাক্ষ করে এদিন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, কংগ্রেস প্রকাশ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর উপর চাপ দেওয়ার চেষ্টা করছে।এদিন বিজেপি সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইরানি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করেন। তিনি বলেন, যারা জামিনে বেরিয়েছে তারা ঘোষণা করেছেন, দিল্লি ঘেরাও কর, কারণ আমাদের দুর্নীতি ধরা পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, কংগ্রেসের এই কৌশলকে আপনি কী নাম দেবেন যা প্রকাশ্যে একটি তদন্তকারী সংস্থাকে চাপ দেয়? তিনি বলেন, দুর্নীতির ইস্যুতে ইডি রাহুল গান্ধীকে তলব করেছে, কংগ্রেসের বিষয়টি বিবেচনা করা উচিত। তদন্তকারী সংস্থা সমাজের পরিষেবার জন্য গঠিত হয়।

তিনি বলেন, আজ যারা তদন্তকারী সংস্থার উপর চাপ সৃষ্টি করতে চান, তাদের মনে রাখা উচিত যে দিল্লি হাইকোর্টের ২০১৯ সালের রায়ে লেখা আছে, “এজিএল-র উপর রাহুল এবং সোনিয়া গান্ধীর মালিকানা বেআইনি। সেখানে একটি চেষ্টা চলছে, সম্পত্তি দখল নিতে।উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। এর প্রতিবাদে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতা-কর্মীরা দলের সদর দফতর থেকে তদন্ত সংস্থার কার্যালয় পর্যন্ত মিছিল করে। প্রিয়াঙ্কা গান্ধী সহ সমস্ত সিনিয়র কংগ্রেস নেতারা মিছিলে যোগ দেন।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top