News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ জারি বিজেপি-র, রাহুল-র ইডি উপস্থিতির আগে সুরজেওয়ালা
Image

দিল্লিতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ জারি বিজেপি-র, রাহুল-র ইডি উপস্থিতির আগে সুরজেওয়ালা

নয়াদিল্লি, ১৩ জুন ( হি. স.) : রাজধানী দিল্লিতে কংগ্রেসকে “সত্যগ্রহ মিছিল” করার অনুমতি না দেওয়ার জন্য কেন্দ্রের সমালোচনা করলেন দলের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা। সোমবার তিনি বলেন, বিজেপি সরকার সমগ্র কেন্দ্রীয় দিল্লি এলাকায় একটি “অঘোষিত জরুরি অবস্থা” জারি করেছে।

এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, “আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে ইডি অফিসে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করব। আমরা সংবিধানের রক্ষক, আমরা মাথা নত করব না বা ভয় পাব না। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে। এটা প্রমাণিত হয়েছে, মোদী সরকার কংগ্রেসের আন্দোলনে নড়েচড়ে বসেছে। ন্যাশনাল হেরাল্ড দেশের ঐতিহ্য। আমরা জাতীয় ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। আমরা মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তুলতে থাকব। কেন্দ্র সরকার কংগ্রেসের আন্দোলনকে দমন করতে পারবে না। “
এদিন সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসের বাইরে বিশাল পুলিশ মোতায়েন দেখা গেছে এবং কিছু কংগ্রেস কর্মীকে দলীয় সদর দফতরের বাইরে আটক করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেস সাংসদ এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্যদেরও সোমবার দিল্লিতে সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে। দিল্লি পুলিশ অবশ্য কংগ্রেসের সমাবেশের অনুমতি প্রত্যাখ্যান করেছিল। দিল্লি পুলিশ সমাবেশের অনুমতি না দেওয়ার পিছনে আইন-শৃঙ্খলাকে দায়ী করেছে। রাহুল গান্ধীর বাসভবনের বাইরে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসের বাইরেও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top