News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Road Accident: দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু, আহত তিন যাত্রী
Image

Road Accident: দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু, আহত তিন যাত্রী

সাব্রুম(ত্রিপুরা), ১৩ জুন (হি. স.) : ফের যান দুর্ঘটনা কেঁড়ে নিল এক ব্যক্তির প্রাণ। দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুম জাতীয় সড়কে দুর্ঘটনায় অটো চালক স্বপন সাহার মৃত্যু হয়েছে। 

এদিন সাব্রুম মোটর স্ট্যান্ড সংলগ্ন জাতীয়  সড়কের উপরে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল। পুলিশ জানিয়েছে, সোমবার বেলা আনুমানিক দুপুর ২টা নাগাদ সাব্রুম-আগরতলা ৮ নং জাতীয় সড়কে সাব্রুম মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তাতে গুরুতরভাবে আহত হয়েছেন অটোচালক ও অটোতে থাকা তিনজন কলেজ পড়ুয়া ছাত্রীও।স্থানীয় মানুষ তাঁদের উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সাব্রুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক  অটোচালক স্বপন সাহাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি সাব্রুমের দমদমা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। মৃতদেহ মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।   ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে, দুর্ঘটনাগ্রস্থ তিন ছাত্রীর হাসপাতালে চিকিত্সা চলছে।

Releated Posts

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top